০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চরমোনাই পীরের জনসভা সফল করতে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যাপক প্রচারণা

আব্দুল্লাহ আল মামুন, যশোর
  • Update Time : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / ২৯৬ Time View

যশোর ঈদগাহ ময়দানে ১১ই এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমোনাই এর বিশাল জনসভা সফল করতে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যাপকভাবে প্রচারণা শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যশোর শহরের রাজাহট থেকে শুরু করে মুড়লি মোড়,হুশতলা মোড়, মণিহার খুলনা বাসস্ট্যান্ড, টার্মিনাল সহ বিভিন্ন স্থানে ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী সহিদুল ইসলাম এর পক্ষ থেকে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। এছাড়াও এই সমাবেশ সফল করতে ১০ই এপ্রিল বিশাল মটরসাইকেল শোডাউনের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। ছাত্র জনতার বিপ্লবে সংঘঠিত গণহত্যার বিচার, দুর্নীতি বাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণা ,সংখানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইহকালিন শান্তি পরকালের মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই জনসভা অনুষ্ঠিত হবে। জনসভা উপলক্ষে ইতিমধ্যে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মঞ্চ ও প্যান্ডেল কাজ চলছে । গতকাল জনসভার মাঠ পরিদর্শন করেন ইসলামী আন্দোলনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সোয়াইব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী সহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরে চরমোনাই পীরের জনসভা সফল করতে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যাপক প্রচারণা

Update Time : ০৩:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫