১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছিতে ব্রিজের নিচে পাওয়া গেলো বিপুল পরিমাণ মাংসের প্যাকেট

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • Update Time : ১১:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ৪১০ Time View

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ৭ নং আধাইপুর ইউনিয়নের জিয়া শিমুলিয়া গ্রামে আক্কেলপুর রোডের ব্রিজের নিচে পাওয়া গেছে পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ গরুর মাংস।

জানাযায় বৃহস্পতিবার (৮ মে ) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে বদলগাছি থানাধীন আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজের নিচে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রায় ৪০-৫০টি প্যাকেট, যার প্রতিটি প্যাকেটে আনুমানিক ২ থেকে ৩ কেজি করে  মাংস রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা রাতের আঁধারে এসব মাংস ফেলে রেখে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজে সংরক্ষিত থাকা এসব মাংস নষ্ট হয়ে যাওয়ায় তা ফেলে দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে খবর পেয়ে বদলগাছি থানা পুলিশ এবং নওগাঁ সিআইডি মাংসগুলো জব্দ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছে, নাকি এটি কোনো দুর্ঘটনাবশত ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বদলগাছিতে ব্রিজের নিচে পাওয়া গেলো বিপুল পরিমাণ মাংসের প্যাকেট

Update Time : ১১:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫