হবিগঞ্জে বসতঘরে হামলা ও মহিলাদের মারধরের মামলায় ২ আসামী কারাগারে
- Update Time : ১০:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৩ Time View

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামের সংঘর্ষের ঘটনায় দুই আসামীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামী মাছাদ মিয়া ও মুজাহিদ মিয়া হবিগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালতের বিচারক শাহেদুল আলম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
কারাগারে যাওয়া মামলার আসামীরা হলেন- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আগনা গ্রামের বশির মিয়ার পুত্র মাছাদ মিয়া (৩৫) ও একই গ্রামের দিলাবর মিয়ার পুত্র মুজাহিদ মিয়া (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯/০৮/২০২৫ইং তারিখ রাত ০৮ ঘটিকার সময় পূর্ব বিরোধের কারণে উল্লেখিত মাছাদ গংরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দা, লাঠি, সুলফি ইত্যাদি দেশীয় অস্ত্র ও লোকজন নিয়ে একই গ্রামের নাজিরুল মিয়ার বাড়ীতে আসিয়া ঘরে প্রবেশ করে। ঘরের ভিতের মেয়েদের কে অকথ্য গালিগালাজ ও ঘরের জিনিসপত্র ভাঙ্গচুর শুরু করে এবং নগদ টাকা লুট করে। বিবাদী মাছাদ মিয়া দা দিয়া প্রাণে হত্যা করার উদ্দেশ্যে মাথার তালুতে কুব মারিয়া শাহেরা বেগম কে গুরুতর রক্তাক্ত জখম করে। যাহাতে ৮টি সেলাই দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জমসেদ মিয়া জানান, হবিগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
























