লোহাগড়ায় মানবিকতায় অনন্য অবদানের স্বীকৃতি পেলেন উপজেলা প্রশাসন
- Update Time : ০৪:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৯ Time View

মানবিক কর্মকাণ্ডে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে উপজেলা প্রশাসনকে। স
সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
২৮ সেপ্টেম্বর ( রবিবার) বেলা ১২টার সময়ে লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউনো) সাইফুল ইসলাম ও লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ ( ওসি) আরিফুর রহমানকে সংগঠনের পক্ষ হতে এই সম্মাননা তুলে দেওয়া হয়৷
সম্মাননা গ্রহণকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সবার আগে আমাদের পরিচয় আমরা মানুষ৷ মানুষ হিসেবে বেঁচে থাকার ত্যাগিদে আমাদের প্রত্যেককে মানবতার দৃষ্টিতে চলতে হবে । এ স্বীকৃতি তাদের জন্য নয়, বরং পুরো এলাকার মানুষের জন্য একটি অনুপ্রেরণা। ভবিষ্যতেও মানবিক সেবা ও সমাজ উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্মাননা প্রদানের সময়ে উপস্থিত ছিলেন, সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা, ফাহাদ চৌধুরী ও মোঃ মিজানুর রহমান৷
এসময়ে আরো উপস্থিত ছিলেন, লোহাগাড়া ইউনিট এর দায়িত্বরত সদস্য, মোঃ সজিবুল ইসলাম,আরিফ আজাদ, ও তৌহিদুল ইসলাম৷

























