১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে মিতা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা

ফাহাদ মোল্লা
  • Update Time : ০৭:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২১ Time View

মুন্সীগঞ্জ সদর উপজেলার রিকাবিবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত মনিটরিং অভিযানে মূল্য তালিকা না টানানো এবং ননফুডগ্রেড জর্দার রঙ বিক্রির দায়ে একটি দোকানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ‘মিতা স্টোর’ নামের দোকানের মালিক মোঃ জাহান শরীফকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, দোকানটিতে নিয়ম অনুযায়ী পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এছাড়া, ভোক্তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ননফুডগ্রেড রঙ জর্দার রঙ হিসেবে বিক্রি করা হচ্ছিল। এ ধরনের কার্যক্রম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় সহকারী পরিচালক মোঃ আসিফ আল আজাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন।

অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম। এসময় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয় এবং ভোক্তা ও ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো প্রতিষ্ঠানই যদি ভোক্তার সঙ্গে প্রতারণা করে বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য বিক্রি করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে মিতা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫