লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনওর চেক প্রদান
- Update Time : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১২১ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম (ইউএনও)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার( ১৪ অক্টোবর) ১২টার দিকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি লোহাগাড়ার চুনতি ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড সাতগড় মাষ্টার পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবারের বসতঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়লে উপজেলা প্রশাসন তাদের সহায়তায় এগিয়ে আসে।
এ সময় ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি উপজেলা প্রশাসন সবসময় মানুষের পাশে থাকবে।
চেক প্রদান অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসার সৃষ্টি করেছে।


























