বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কাউন্সিল সম্পন্ন, সভাপতি নূর আলম, সম্পাদক – আমির হাসান
- Update Time : ০৫:৫১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ২৬৩ Time View

হবিগঞ্জে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ২ নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন এর আওতাধীন ২নং রামপুর ওয়ার্ড শাখা’র ২০২৫-২৬ সেশন এর কাউন্সিল ও আলোচনা সভা সম্পন্ন, অদ্য – ১৪ অক্টোবর ২০২৫ ঈসায়ী, রোজঃ মঙ্গলবার, আসরের নামাজের পর রামপুর পুরাতন মসজিদে আলোচনা সভা, এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ২নং বড় ভাকৈর ইউ/পি তালামীযের সভাপতি রাসেল আহমদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ২নং বড় ভাকৈর ইউ/পি তালামীযের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ সাইদুর রহমান, কেন্দ্রীয় সদস্য- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ শাহিদ আলম,-সহ-সভাপতি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ মোঃ নূর আলম কে- সভাপতি ও আমির হাসান কে- সাধারণ সম্পাদক এবং মোঃ সুজাত মিয়া -কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অন্যান্য দায়িত্বশীল হলেন-
সহ সভাপতি – সুজন মিয়া, সহ সাধারণ সম্পাদক, মোঃ আন ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক, জামিনুর রহমান, প্রচার সম্পাদক মাহিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক, কাওসার আহমদ, আজিজুর রহমান, অফিস সম্পাদক- কাশেম আহমদ, সহ অফিস সম্পাদক- শাহিনুর রহমান, শফিক মিয়া, অর্থ সম্পাদক, আশিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক- রফিক মিয়া, সহ প্রশিক্ষণ সম্পাদক- আতাউর রহমান, তোফাজ্জল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- এহসানুল হক, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- পাবিরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মোঃ এহসানুল হক, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক- মোঃ বিল্লাল মিয়া,
সদস্য- মাসুম আহমদ, হৃদয় আহমদ।


























