১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ১৯৪ Time View

সাতক্ষীরায় বিভিন্ন দেশের জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার পুত্র জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর পুত্র রাসেল গাজী।

সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটককৃত ব্যক্তিরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সাথে প্রতারনা করত। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার, কিছু জাল ডলার, একটি ল্যাপটপ, ৩টি স্মার্ট ফোন, ৩টি বাটন ফোন এবং নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা এবং নিজস্ব সীলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় টাকা ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

Update Time : ০৯:৫২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫