০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি

দিদারুল হৃদয়: গুইমারা (খাগড়াছড়ি)
  • Update Time : ১০:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৮২ Time View

খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিভিন্ন মন্দিরে আয়োজিত শারদীয় দূর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক এড. আব্দুল মালেক মিন্টু ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহযোগিতা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি এসএম মিলন, সহ-সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারন সম্পাদক মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদলের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে পূজামন্ডবের শৃঙ্খলায় কাজ করছেন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতাকর্মীগণ।

প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুল মালেক মিন্টু বলেন, ধর্ম যার যার উৎসব সবার কিন্তু বিগত ২দিন আগে গুইমারায় নিহতের ঘটনায় এলাকার পরিস্থিতির দিক বিবেচনা করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। সম্প্রীতির বন্ধন তৈরী করার আহ্বান করেন। তিনি আরো বলেন এই গুইমারার মধ্যে হিন্দু , মুসলিম, বৌদ্ধ , খ্রিস্টান পাহাড়ি-বাঙ্গালী সবাই সকল প্রোগ্রাম একসাথে উদযাপন করে। তার নমুনা আজকে আমরা দেখতে পেয়েছি। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি আপনাদের এই সম্প্রীতি সারাজীবন থাকবে এবং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কোন উপজেলায় কি হচ্ছে সেটাকে কর্ণপাত না করে গুজবে কান দিবেননা। আপনাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটাই আপনাদের শক্তি। এখানে আপনারা পাহাড়ি-বাঙ্গালী সমস্ত ধর্মের মানুষ একতাবদ্ধভাবে আছেন, এটিই আপনাদের শক্তি এবং আপনাদের এই শক্তি, এই অনুপ্রেরণা আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে পুরো পার্বত্য জেলায় এটি ছড়িয়ে যাবে। তিনি বলেন, আপনাদের এই উৎসব সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতেও আপনারা একি ধরনের করে সবাই মিলে সকল উৎসবগুলো পালন করবেন। এটা আমাদের প্রত্যাশা থাকবে আমরা আপনাদের সর্বাত্বক সহযোগীতা করবো।

Tag :

Please Share This Post in Your Social Media

গুইমারায় পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপি

Update Time : ১০:০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫