০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৭টি দুর্গাপুজা মন্ডপে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

এম এস (সুমন) চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১০:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৯৬ Time View

চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা সীমান্তে অবস্থিত ৩৭টি দূর্গাপুজা মন্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ বিজিবি সূত্র জানায়, এর মধ্যে ৫৩বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সদর ও শিবগঞ্জের আংশিক সীমান্তে অবস্থিত ৯টি মন্ডপে ৬ প্লাটুন, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের আওতাধীন আংশিক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলা সীমান্তে অবস্থিত ১২টি মন্ডপে ৬ প্লাটুন এবং ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন গোমস্তাপুরের ১৬টি মন্ডপে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব মন্ডপে নিরাপত্তা নিয়ে কোন সংকট নেই বলেও জানিয়েছে বিজিবি।
৫৩বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিুজুর রহমান বলেন, সীমান্তের বাইরে ব্যাটালিয়ন সদরের ২ কিলোমিটারের মধ্যে আরও ২ প্লাটুন বিজিবি পুজা মন্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।
৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সদর উপজেলায় ব্যাটালিয়ন সদরের আশপাশের মন্ডপগুলোতেও নিরাপত্তায় নজর রাখছে বিজিবি। এছাড়া আজ বিকেলে সীমান্তবর্তী মন্ডপগুলো পরিদর্শন করে কিছু আর্থিক সাহায্য করা হয়েছে।
১৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, গোমস্তাপুর সীমান্তের ৮ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত সকল পুজা মন্ডপে নিরাপত্তা দেয়া হচ্ছে।
বুধবার রাত সাড়ে ৮টায় জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, জেলাব্যাপী ১৬০টি মন্ডপে আনন্দঘন পরিবেশে শরাদীয় দূর্গাপুজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে সদরে ৬১, শিবগঞ্জে ৩২, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৬ ও ভোলাহাটে ৩টি মন্ডপ রয়েছে। এবার দর্শনার্থী ভিড় প্রচুর, এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৭টি দুর্গাপুজা মন্ডপে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Update Time : ১০:১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫