০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ জন আটক

ডেক্স রিপোর্ট
  • Update Time : ০৪:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / ১৪৭ Time View

রাজধানীর কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর টহল দল। ওই সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। গতকাল বুধবার তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করা হয়। এ সময় ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। এরপর আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরো ২ জন গ্যাং লিডারকে আটক করা হয়। তাদের সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওই পোস্টে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ জন আটক

Update Time : ০৪:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫