লোহাগাড়ায় জনগণের ভোটাধিকার রক্ষায় জামায়াত এর প্রাণবন্ত প্রচারণা
- Update Time : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ২২১ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণায় নেমেছে। বৃহস্পতিবার বিকেলে শুরু হওয়া এ প্রচারণায় দলীয় নেতাকর্মীরা পোস্টার, লিফলেট ও দলীয় প্রতীক হাতে নিয়ে উপজেলার বটতলী স্টেশনে প্রতিটি দোকানে এবং জনগণের কাছে সমর্থন প্রার্থনা করেন।
প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন— “জনগণের ভোটাধিকার রক্ষা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য।” তারা আরও দাবি করেন, জনগণের শক্তিকে বিশ্বাস করে জামায়াত সবসময়
গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের পক্ষে কাজ করে যাচ্ছে।
স্থানীয় সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আমরা শান্তি, উন্নয়ন আর ন্যায়ভিত্তিক সমাজ চাই। জনগণের অধিকার রক্ষায় যারা মাঠে আছে, তারাই আমাদের ভরসা।
এদিন লোহাগাড়া বটতলী স্টেশনে অনুষ্ঠিত এ প্রচারণা কর্মসূচিকে ঘিরে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
পরিশেষে নেতাকর্মীরা জানান আগামীকাল আমাদের জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫-দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আন্দোলনের কর্মসূচি পালিত হবে৷






















