পাটকেলঘাটায় ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজের আহ্বান
- Update Time : ০৯:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭১ Time View

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে এ সম্মেলন বসে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল মন্টুর সঞ্চালনায়।
সম্মেলনের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বক্তবে বলেন তারেক জিয়া বিরের বেশে আসবেন দেশে।
সম্মেলনে বক্তারা বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে হবে। পরে দেখা যাবে কে কোথায় নেতৃত্ব দেবেন।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় টিমের সদস্যরা—উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, সাবেক সভাপতি গোলাম মোস্তাফা এবং সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল মন্টু, সাবেক জেলা যুবদলের সহ-যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মোল্লা, মহিলা দলের মেরুন নেছা মিনি সহ সহযোগী অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে রাশিদুল হক রাজুকে ইউনিয়ন বিএনপির সভাপতি ও রকিব হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।


























