শ্যামনগরে আটুলিয়া ক্লাব মোড়ে জামায়াতের শাখা অফিস উদ্বোধন
- Update Time : ০৭:১৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৫ Time View

আজ ২৭ সেপ্টেম্বর, শনিবার, বিকাল ৪ ঘটিকার সময়, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতের ইসলামির শাখা অফিস উদ্বোধনঅনুষ্ঠিত হয় ।উদ্বোধনী অনুষ্ঠানে আটুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য , গাজী নজরুল ইসলাম,
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,
শ্যামনগরের উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা মহিউদ্দিন আহমেদ,মাওলানা ওহিদুজ্জামান, প্রভাষক আব্দুল হামিদ,মাস্টার আব্দুর রহিম প্রমুখ,।
এসময় বক্তারা বলেন, জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং জামায়াত নেত্ববৃন্দকে ফাঁসীতে ঝুলিয়ে শেষ করতে চেয়েছিল কিন্তু তারা জামায়াত শিবিরকে শেষ করতে পারেনি বরং তারা নিজেরাই বাংলাদেশের মানচিত্রে থেকে মুছে গেছে, সারা দেশে হাজার হাজার জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। এবং ফ্যাসিবাদ আওয়ামী লীগের ১৪ দলের দোসর জাতীয় পার্টি কে নিষিদ্ধ দাবি জানান, এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


























