বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত
- Update Time : ০৫:৫৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ২০৮ Time View

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর উদ্যোগে শেরেবাংলা পথকলি স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২৬ মার্চ) বুধবার পবিত্র মাহে রমজানে ঢাকার হাজারিবাগ ঝাউচরস্থ শেরেবাংলা পথকলি স্কুলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর উদ্যোগে শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান পত্নী ও প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী পর্ষদ সদস্য খন্দকার শিরিন রহমান, জাতীয় দৈনিক অভয়নগর এর সহযোগী সম্পাদক মোঃ ফারুক এবং শেরেবাংলা পথকলি স্কুলের প্রধান শিক্ষক শান্তনা ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক অভয়নগর এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহীন হোসেন। এসময় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের এবং অতিথিদের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। যা ছিলো এক ভালোবাসার অনন্য নিদর্শন


























