বিলাইছড়িতে দুর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শনে জোন কমান্ডার লেঃ কর্নেল কাজী শাহীন কবির
- Update Time : ০৯:৫৩:০০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ১২৩ Time View

বিলাইছড়ি (রাঙ্গামাটি)প্রতিনিধি-বিলাইছড়িতে দুর্গাপূজার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৫১৩ লেঃ কর্নেল কাজী শাহীন কবির, পিএসসি।
বুধবার ( ১ অক্টোবর) ৪ঃ৩০ ঘটিকায় পূজা উদযাপন কমিটির আয়োজনে প্রধান অতিথি জোন কমান্ডার শ্রী শ্রী করুনাময়ী কালী মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন শেষে পূজা উদযাপন কমিটি সঙ্গে আলোচনা করেন। এবং তাদের সুবিধা- অসুবিধার কথা জানেন। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন ফারদিন, ক্যাপ্টেন মোঃ তাহজিদ হোসেন, মাঃ ওয়াঃ অফিঃ মোঃ ইমতিয়াজ হোসেন, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া (ওসি), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক বাবু জয় দে।
এছাড়াও পূজা উদযাপন কমিটির অন্যান্য সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।


























