আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল স্বপ্নের আশ্রয়
- Update Time : ১১:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১১৬ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের স্বপ্নের আশ্রয় মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার চুনতি ইউনিয়ন এর রোসাইঙ্গা ঘোনা গ্রামে রহিমা নামের একটি বসতঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ করে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন লেলিহান শিখায় রূপ নিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ঘরবাড়ি, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এতে পরিবারটি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।তাদের চোখের সামনে জ্বলেপুড়ে ছাই হয়ে যায় বছরের পর বছরের পরিশ্রমের সঞ্চয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্তে পরিবার জানান,তারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার কাম্য।
চুনতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইয়াছিন সূত্রে জানা যায়, আগুনে পরিবারটির অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করার চেষ্টা করছি।’


























