গুইমারায় সম্প্রীতি আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি
- Update Time : ০৮:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১০৫ Time View

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে গুইমারা উপজেলায় সহাবস্থান ও সম্প্রীতির লক্ষ্যে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ অক্টোবর বিকাল ৩:০০ টায় গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গুইমারা উপজেলা বিএনপি পরিবারের আয়োজনে সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ও স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। এসময় বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, গুইমারা মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ওসমান গণি, গুইমারা হরিমন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী, মার্মা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অংগ মগ, মার্মা কল্যান পরিষদের সভাপতি অংগজাই চৌধুরি, ত্রিপুরা ঐক্য পরিষদের সভাপতি বিশ্বকুমার ত্রিপুরা,হ্যাডম্যান এসোসিয়েশনের সভাপতি ত্রিদিব নারায়ন ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, ২৮ সেপ্টেম্বর গুইমারার ইতিহাসে একটি বিভীষিকাময় কালো দিন। সামান্য একটি ভূলের কারনে তিনটি প্রাণ ঝরে গেল আহত হলো শত মানুষ, আগুনে জ্বলে গেল অনেকগুলো ঘর, অনেকগুলো পরিবারের স্বপ্ন মুহুর্তের মধ্যেই ধুলিষাৎ হয়ে যায়। ভবিষৎ এ ধরনের সমস্যা যেন আর না হয় আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। বক্তারা আরও বলেন, রামসু বাজারের উক্ত ঘটনায় অজ্ঞাতনামা কয়েকশত মানুষের নামে মামলা হয় এ মামলায় কোনো নিরীহ জনসাধারনের সাথে যেন কোনো হয়রানী না হয় সে ব্যাপারে নেতাকর্মী থেকে শুরু করে সবাইকে সজাগ থাকতে হবে। আপনারা নিঃসন্দেহে বাজারে আসুন আপনাদের কোন সমস্যা হবেনা আপনাদের নিরাপত্তা দিবে বিএনপি।

























