১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ

ডেক্স রিপোর্ট
  • Update Time : ০১:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / ১৩৯ Time View

শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পুনরায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় তারা একে অপরের দিকে শতাধিক হাতবোমা নিক্ষেপ করে, যার বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি খোলা মাঠে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। অনেককে হেলমেট পরা ও বালতি হাতে বোমা ছুঁড়তে দেখা যায়। বোমাগুলোর বিস্ফোরণে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর দুটি বন্ধ পাওয়া গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আখন্দ বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ

Update Time : ০১:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫