১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জলঢাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি আটক
ভবদিশ চন্দ্র,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
- Update Time : ০৭:২১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৯০ Time View

নীলফামারীর জলঢাকা থানা পুলিশের অভিযানে দুইটি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলমের দিকনির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সি আর নং ৬২৬/২২ মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সি আর নং ২১৪/২৩ মামলায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. আমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম দক্ষিণ দেচিবাই এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত কসর উদ্দিন।
পরে তাকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Tag :












