প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- Update Time : ০৮:০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
- / ২৯৮ Time View

গত ২৮ মে ২০২৫ তারিখে জাতীয় দৈনিক নওরোজ পত্রিকা ও অনলাইন মিডিয়া খুলনার চোখ মাল্টিমিডিয়ায়, চেয়ারম্যান আবু সালেহ বাবু পাক্কা আওয়ামীলীগ ভোল পাল্টিয়ে এখন জামায়াত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন শ্যামনগর ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু, সংবাদ এর প্রতিবাদে তিনি বলেন, নিউজটিতে দেখানো হয়েছে আওয়ামী লীগ দোসর, বাজার সিন্ডিকেট, ও জামায়াতে যোগদান প্রসঙ্গে এটি সম্পূর্ণ প্রতিহিংসামূলক সংবাদ প্রকাশ করা হয়েছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আমার সম্মানহানি করা হয়েছে, উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করার প্রতিবাদে বৃহস্পতিবার (০৫ জুন) এক সাক্ষাৎকারে এমন অভিযোগ তুলে ধরেন শ্যামনগর ১০ নম্বর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু।
বিষয়টি নিয়ে তিনি আরো বলেন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতনদের কাছে উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদটির বিষয় অবগত করা হয়েছে যেটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একটি কুচক্র মহল এহেন কর্মকাণ্ডে লিপ্ত, উল্লেখিত বিষয় সঠিক তদন্ত ও অনুসন্ধান করে সঠিক সংবাদ প্রকাশের মাধ্যমে সকল বিভ্রান্ত দূর করার, দাবি জানিয়েছেন শ্যামনগর ১০ নং- আটুলিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু ছালেহ বাবু।


























