১১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যানজটমুক্ত শহর গড়তে অবিচল লোহাগাড়া ট্রাফিকের প্রচেষ্টা

মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম)
  • Update Time : ০৭:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ১১৯ Time View

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ব্যস্ত শহর লোহাগাড়া বটতলী স্টেশন। লোহাগাড়ার ব্যস্ততম সড়কগুলোতে প্রতিদিনই নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছিল যানজট। বিশেষ করে লোহাগাড়া স্কুল রোড,আলুর ঘাট রোড,দরবেশ হাট ডিসি সড়ক মোড় ও অবৈধ পার্কিং, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা, ঈগলের বেপরোয়া,সিএনজি ও অটোরিকশার ইচ্ছামতো দাঁড়িয়ে যাত্রী তোলা এবং হকারদের অবৈধ দখলে সড়কজুড়ে প্রায়ই সৃষ্টি হয় তীব্র যানজট। এ অবস্থার পরিবর্তনে মাঠে আছে লোহাগাড়া ট্রাফিক বিভগ৷

প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিশেষ নেতৃত্ব দেন লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ। এ সময়ে বারাস্তায় দাঁড়িয়ে থাকা শতাধিক যানবাহন সরিয়ে দেওয়া হয়। আইন অমান্য কারী যেকোন যানবাহকে জরিমানা করা হয় ।

ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, “লোহাগাড়ায় নিয়ম না মানার প্রবণতা বেশি। আমরা আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে । কোন অন্যায়কারী পার পাবে না।

সকাল থেকেই মাঠে থাকা পুলিশের তৎপরতায় সড়কে দেখা যায় ভিন্ন চিত্র। যান চলাচল হয় স্বাভাবিক ও স্বস্তিদায়ক। বাজারে আসা স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা স্বস্তি প্রকাশ করে বলেন, “এমন উদ্যোগ যদি নিয়মিত হয় তবে আর যানজট থাকবে না। এতে ব্যবসা-বাণিজ্যও গতিশীল হবে। আমরা চাই জনস্বার্থে সরকার আরো কয়েকজন ট্রাফিক সদস্য বৃদ্ধি করুক৷

লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার বলেন জানিয়েছেন, ট্রাফিক আইনের প্রতি যদি সবাই নিজ নিজ জায়গা হতে সচেতন হয় তাহলে যানজটের পরিবর্তন সহজ হবে৷ তারা ( ট্রাফিক) প্রতিদিনই সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যানজটমুক্ত শহর গড়ে তোলার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, বর্তমানে যে দায়িত্ব তারা পালন করে যাচ্ছে এ ধরনের কার্যকর উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হলে লোহাগাড়া শিগগিরই যানজটমুক্ত একটি আধুনিক শহরে পরিণত হবে। তবে আমরা মনে করি লোক সংখ্যা সরকারের পক্ষ হতে আরো কয়েকজন যুক্ত করা প্রয়োজন৷

Tag :

Please Share This Post in Your Social Media

যানজটমুক্ত শহর গড়তে অবিচল লোহাগাড়া ট্রাফিকের প্রচেষ্টা

Update Time : ০৭:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫