০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬
রায়হান সাকি
- Update Time : ১১:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ২০৭ Time View

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও পাশের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আ/গুন লেগে অন্তত ১৬ জনের মৃ/ত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন দগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দগ্ধদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Tag :

























