০৬:১২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর পোরশায় সড়কে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
- Update Time : ০১:৩১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
- / ৩১০ Time View

নওগাঁর পোরশায় প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল ও দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা করেছেন ইউএনও মো. আরিফ আদনান। তিনি মঙ্গলবার সকাল থেকে উপজেলার নিতপুর, সরাইগাছি মোড়, শিশা বাজার, তাইতোড় মোড়, সরাইগাছি-আড্ডা, সরাইগাছি-শিশা এবং সরাইগাছি সাপাহার সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালা করেন। এসময় তিনি অর্ধশতাধীক হেলমেট বিহীন ও বেপরোয়া মোটরসাইকেল চালককে মামলা এবং জরিমানা করেন। ইউএনও মো. আরিফ আদনান জানান, মুসলমানদের পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দের দিনে কোন মা-বাবার কোল খালি হউক আমরা তা চাইনা। একই সাথে সকল যানবাহন সহ মোটরসাইকেল আরোহীরা যাতে নিরাপদে তাদের নিজ গন্তব্যে পৌঁছতে পারেন এই কারনে সচেতনতা বৃদ্ধি এবং যাবাহন চলাচলে নিয়ন্ত্রণ রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগাামীতে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Tag :
























