১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি,সৈকত ইমরান 
  • Update Time : ০৮:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ৪৩ Time View

জেলা খুলনার পাইকগাছায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার রহমান গাজী এবং কপিলমুনি ইউনিয়নের বিশ্বজিৎ কুমার দাসকে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারায় পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশুখাদ্য ও সংশ্লিষ্ট ওষুধ বিক্রি এবং ব্যবসা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে বাজার তদারকি ও অনিয়ম রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সৈকত ইমরান

পাইকগাছা, খুলনা।

Tag :

Please Share This Post in Your Social Media

ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৮:৫৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬