১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: 
  • Update Time : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ১৬০ Time View

নওগাঁর পোরশা উপজেলায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সুমন (১৮) ও আজিম (১৮)। তারা দু’জনেই কড়িদহ ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিতপুর-সরাইগাছি সড়কে, নিতপুর ব্রিজ সংলগ্ন একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন ও আজিম মোটরসাইকেলে করে নিতপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে দু’জনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পথে সুমনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, রাজশাহীতে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে আজিমের মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক জানান, “নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁয় মোটরসাইকেল-ট্রাক্টর সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৫:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫