নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে কিশোরের মৃত্যু এলাকায় শোকের ছায়া
- Update Time : ০১:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ২৭৩ Time View

নওগাঁর পত্নীতলা উপজেলায় বজ্রপাতে নাহমির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার পত্নীতলা ইউনিয়নের হাড়পুর বোরাম এলাকায় আত্রাই নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
নাহমির হাড়পুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে নাহমির নদীর পাশে একটি ভ্রাম্যমাণ হাঁসের খামারে হাঁস দেখভালের কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজ্রপাতে আহত হন হাঁস খামারের মালিক বাবু। তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান বলেন, “নদীর ধারে হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে ওই কিশোরের মৃত্যু হয়। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


























