০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি ভরাটে অভিযান: ড্রেজার ও পাইপ জব্দ, জরিমানা ৪০ হাজার

নিজস্ব প্রতিবেদক মো:নওশাদ ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : ১০:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৯৮ Time View

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন বাসুদেব ইউনিয়নে অবৈধভাবে বালু দিয়ে নাল (কৃষি জমি) ও ডোবা শ্রেণীর ভূমি ভরাট করার অভিযোগে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। সেই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের এগারো পুকুর পাড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে বাসুদেব ইউনিয়নের এগারো পুকুর পাড় এলাকায় ড্রেজার বসিয়ে নাল জমি ও ডোবা ভরাট করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ বালু ভরাটে ব্যবহৃত প্রায় ২ হাজার ফুট পাইপ এবং ০৪টি ড্রেজার মেশিন ভেঙে গুড়িয়ে দিয়ে অকেজো করে দেওয়া হয়।

পরবর্তীতে কোড্ডা এলাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ঙ) ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন জানান, কৃষি জমি ও জলাশয় রক্ষায় সরকার অত্যন্ত কঠোর। অনুমতি ছাড়া ড্রেজার বসিয়ে বালু ভরাট করে ভূমির শ্রেণী পরিবর্তন করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিজমি ভরাটে অভিযান: ড্রেজার ও পাইপ জব্দ, জরিমানা ৪০ হাজার

Update Time : ১০:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬