০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিককে হুমকি—অভিযোগ নূর মোহাম্মদ পুতুলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ৩৬৯ Time View

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হলুদিয়া শিয়া এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সত্যতা যাচাই করতে গেলে এক সাংবাদিক কর্মীর সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ওয়ার্ড সদস্য নূর মোহাম্মদ পুতুলের বিরুদ্ধে।

জানা যায়, উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে বালু উত্তোলনের কার্যক্রম চলছে। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট সাংবাদিক নূর মোহাম্মদ পুতুলের কাছে এ বিষয়ে জানতে চান। এ সময় তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং স্থানীয়দের সামনেই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি হুমকিও প্রদান করেন।

ঘটনার পর বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধানে নামে “আজকের বাইশারী” টিম। অনুসন্ধানের পর টানা দুই দিন বন্ধ থাকলেও পুনরায় রাতের অন্ধকারে একই এলাকায় অবৈধ বালু উত্তোলন শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বর্তমানে নূর মোহাম্মদ পুতুল সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্বাচিত সদস্য হলেও অভিযোগ রয়েছে—তিনি জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পরিবর্তে দলীয় প্রভাব খাটানোর চেষ্টা করছেন। এমনকি তিনি দাবি করেন, বালু উত্তোলন কার্যক্রম বৈধ—যা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, নূর মোহাম্মদ পুতুল দলীয় নিয়ম-নীতি মানেন না এবং তার কর্মকাণ্ডের দায় দল নেবে না।

এদিকে এলাকাবাসীর প্রশ্ন—এই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কি নূর মোহাম্মদ পুতুল নিজেই জড়িত? তারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী তথ্য প্রকাশ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিককে হুমকি—অভিযোগ নূর মোহাম্মদ পুতুলের বিরুদ্ধে

Update Time : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬