১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে খাদ্যবান্ধব চাল উত্তোলন-বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

শেখ মেহেদী হাসান,শ্যামনগর প্রতিনিধি
  • Update Time : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৩০ Time View

সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় শ্যামনগর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মোঃ আজিজুল ইসলাম। তিনি তার স্ত্রী আসমা খাতুনের পক্ষে এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ৫নং কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বাবলুল করিম ভুয়া কাগজপত্রের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ গ্রহণ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসন তদন্ত শেষে তার ডিলারশিপ বাতিল ঘোষণা করে।

তিনি আরও জানান, ডিলারশিপ বাতিলের পর নিয়ম অনুযায়ী পাশ্ববর্তী এলাকার ডিলার হিসেবে যাদবপুর গ্রামের মাসুদুর রহমানের নামে দায়িত্ব প্রদান করা হয়। একই সঙ্গে আবেদনকারী হিসেবে আসমা খাতুন প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করলেও রহস্যজনক কারণে এখনো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার জাহিদুর রহমান এবং বাতিল ঘোষিত ডিলার মোঃ বাবলুল করিম যোগসাজশের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে তথ্য গোপন রেখে প্রায় ১৫.৪৮০ মেট্রিক টন চাল উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাল বিতরণে নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে চাল বিতরণ অব্যাহত রাখা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পক্ষের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এতে করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির স্বচ্ছতা ও সুশাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে মোঃ আজিজুল ইসলাম অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাতিল ডিলার পরস্পরের যোগসাজশে আইন অমান্য করে সরকারি চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন, যা সম্পূর্ণ বেআইনি।

তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ডিলারের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শেখ মেহেদী হাসান

তারিখ ২৯/৪/২৬

Tag :

Please Share This Post in Your Social Media

শ্যামনগরে খাদ্যবান্ধব চাল উত্তোলন-বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : ০৮:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬