নিজের জায়গায় বসবাস করতে প্রতিবেশীর বাঁধা
- Update Time : ০৮:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ৩৫ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় নিজ মালিকানাধীন জায়গায় বসবাস করতে গিয়ে প্রতিবেশীর বাধার মুখে পড়েছেন এক পরিবার। এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন৷ ভোক্তভোগী পরিবার বৃহস্পতিবার (১৪মে) দুপুর ১২ঘটিকার সময়ে সাংবাদিকদের সামনে এ কথা তুলে ধরেন৷
অভিযোগ সূত্রে জানা যায়, উপরোক্ত বিবাদীগণ :১। আরিবা তুজ জোহরা (২৯), স্বামী-তাজু উদ্দিন, সাং-লোহাগাড়া, হাজীর পাড়া, ০৮নং ওয়ার্ড, ০৬নং লোহাগাড়া সদর ইউপি, ২। বশির আহমদ (৩৫), পিতা-মৃত ইয়ার মোহাম্মদ ফকির, সাং-আধুনগর, হাজী রাস্তার মাথা, ০৭নং ওয়ার্ড, ০৯নং আধুনগর ইউপি, ৩। খায়ের আহমদ (৫৫), পিতা-মৃত এজাহার মিয়া, ৪। ছিদ্দিক আহমদ (৬০), পিতা-মৃত এজাহার মিয়া, উভয় সাং-লোহাগাড়া, উকিলের পাড়া, ০৪নং ওয়ার্ড, ০৬নং লোহাগাড়া সদর ইউপি, সর্বথানা-লোহাগাড়া, আমার পরিচিত হয়।
বিবাদীগণ আমার ওয়ারিশান ও খরিদা সম্পত্তির বিষয় নিয়ে আমার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছে। বিবাদীগণ আমার ওয়ারিশান ও খরিদা সম্পত্তি প্রায় সময় জবর দখল করার চেষ্টা করে। এতে আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদেরকে বাধা প্রদান করিলে উপরোক্ত বিবাদীগণ আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করার জন্য উদ্যত হয়। উক্ত বিষয় নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন স্থানীয় গন্যামান্য ব্যক্তিবর্গদেরকে অবহিত করে বিষয়টি বিবাদীগনের সাথে আপস মীমাংসা করার চেষ্টা করি। কিন্তু বিবাদীগণ আইন অমান্যকারী ও খারাপ প্রকৃতির লোক হওয়ায় স্থানীয় আপস-মীমাংসা উপেক্ষা করে আমার সাথে দ্বন্দ অব্যাহত রাখে ।
ভোক্তভোগী আরো তুলে ধরেন, গত ১৭/০৪/২০২৬ইং তারিখ সকাল অনুমান ১১:০০ ঘটিকার সময় উপরোক্ত বিবাদীগণ লোহাগাড়া থানাধীন লোহাগাড়া সদর ইউপি, ০৪নং ওয়ার্ড, উকিলের পাড়াস্থ, আমার ওয়ারিশান ও খরিদা সম্পত্তিতে আসিয়া জোর পূর্বক জবর দখল করার চেষ্টা করে। এমতাবস্থায় আমি বিবাদীগনের নিকট আমার ওয়ারিশান ও খরিদা সম্পত্তি জোর পূর্বক জবর দখল করার চেষ্টার কারণ জানিতে চাহিলে উপরোক্ত বিবাদীগনের হাতে থাকা গাছের লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারধর করে থেঁতলানো ও নীলা ফুলা জখম করে এবং ৪নং বিবাদী আমার অন্ডকোষ চেপে ধরে। তখন আমাকে বিবাদীগনের হাত থেকে উদ্ধার করার জন্য আমার ছেলে মোহাম্মদ জাইদ (১৭) আগাইয়া আসিলে উপরোক্ত ১নং বিবাদী আমার ছেলেকে মরিচের গুঁড়া মারে। এসময় আমাদের উচ্চস্বরের শব্দ শুনিয়া ঘটনাস্থলের আশপাশের লোকজন আগাইয়া আসিলে উপরোক্ত বিবাদীগণ গালমন্দ করে এবং এই বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিলে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে পরিবারের লোকজনকে মারধর করিবে মর্মে প্রকাশ্যে গুম, খুন ও জখমের হুমকি ধমকি প্রদান করে।
বর্তমানেও বিবাদীগনের হুমকি ধমকি অব্যাহত আছে। বিবাদীগণ কর্তৃক যেকোন সময় দাঙ্গা-হাঙ্গামা, খুন খারাপীসহ আইন-শৃঙ্খলার চরম অবনতি হওয়ার সম্ভবনা রয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীগনের ভয়ে আতংকে আছি এবং বিবাদীগনের ভয়ে জান মালের নিরাপত্তাহীনতায় ভুগিতেছি।
সাংবাদিকদের সামনে তিনি বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা হলেন জাতির বিবেক আজ আমি একজন এদেশের সাধারণ নাগরিক। তারা জোরপূর্বক জায়গা দখল করার জন্য আমি ও আমার পরিবারের বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা দিয়েছে। এবং প্রতিনিয়ত মেরে ফেলার হুমকী প্রদান করে। তার সত্যতা দেশবাসী ও সুধী সমাজের কাছে তুলে ধরতে আপনাদের দারস্থ হয়েছি। আশা করছি আপনাদের লেখনির মাধ্যমে তা প্রকাশিত হবে। এবং আজকের সংবাদ সম্মেলনে আপনাদের মাধ্যমে বলতে চাই আমি ও আমার পরিবারের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মাননীয় আদালত সহ সকলের কাছে সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করছি। এবং প্রশাসনের কাছে আমি ও আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি।




















