লোহাগাড়ায় সংবাদের জেরে সাংবাদিকের ওপর মাটিখেকোদের সন্ত্রাসী হামলা
- Update Time : ০৩:২৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৫৯ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ সেলিমের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। উপজেলার চুনতির এলাকার ফসলি জমি ও পাহাড় কেটে মাটি পাচারকারী একটি প্রভাবশালী ‘মাটি খেকু’ চক্রের সদস্যরা দলবদ্ধভাবে এই হামলা চালায়।
শনিবার(১৬মে) রাত ৮ঘটিকার সময়ে, লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এর ফোর সিজনের সামনে এ দূর্ঘটনা ঘটায় মাঠি খেকুরা।
সাংবাদিক সেলিম জানায়, উপজেলার চুনতি অভয়ারণ্য এলাকায় বিভিন্ন পয়েন্টে অবৈধ উপায়ে মাটি কাটার চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করার পর থেকেই সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত ছিল ওই চক্রটি। এর জের ধরে পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহের পর আজিজনগর স্টেশন হতে লোহাগাড়ায় আসার সময়ে চক্রের সদস্যরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এসময়ে আমাকে এক পর্যায়ে তারা গুম করার উদ্দেশ্যে তুলে নিয়ে যেতে চাইলে,আমি দৌড়ে গিয়ে রাস্তার বিপরীত পাশে একটি কুলিং কর্ণার দিকে ছুটে যায়৷ তখন তারা ৮/১০ জন একসাথে অত্র দোকানের ভেতরেই লাঠিসোটা ও রড নিয়ে হত্যার চেষ্টা করে। পরে আমার চিৎকার শুনে মানুষ জড়ো হয়ে গেলে তাদেরও ভয় দেখায়৷ পরে এক পর্যায়ে আমার গায়ের কাপড়চোপড় ছিড়ে আমার ভিডিও ধারণ করে৷
এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
লোহাগাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার রুনা আক্তার জানান, আহত সাংবাদিকের শরীরের কয়েকটি অংশে আঘাত করে৷ তার ডান চোখের উপর আঘাত একটু বেশি হয়৷ প্রাথমিক চিকিৎসার সেবাঠুকু দিয়ে প্রয়োজনীয় ঔষুধ দেওয়া হয়৷
লোহাগাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এ ঘটনায় সাংবাদিক সেলিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন৷ পরবর্তীতে আইননুসারে আমরা ব্যবস্হা নিবো৷
























