০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী শাসনামলে অর্ধশত বছরের দখল হওয়া রাস্তা, দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম)
  • Update Time : ০৩:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ১৭৩ Time View

বিগত সরকারের শাসনামলে চেয়ারম্যান বাবুল ও এমপি নদভীর ভূমিদস্য বাহিনী দলীয় প্রভাব দেখিয়ে আমিরাবাদ জলদাশ পাড়ার অর্ধশত বছর ধরে ব্যবহৃত জনসাধারণের চলাচলের রাস্তা গত ৬ বছর ধরে শিক্ষার্থী ও জনসাধারণকে চলাচল বন্ধ করে সরকারি রাস্তা দখল করে রাখায়, ৬ অক্টোবর সোমবার, দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে চলাচলের জন্য ব্যবহৃত এই ঐতিহ্যবাহী পথটি আওয়ামী স্বৈরাচার আমলের সাবেক উপজেলা চেয়ারম্যান বাবুল ও এমপি নদভীর মদদে আমিরাবাদ জলদাশ পাড়ার ৫০ বছরের পুরনো রাস্তা জবরদখল করে নিজের মালিকানা দাবি করলে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।

সোমবার (৬ অক্টোবর) ১১ঘটিকার সময়ে লোহাগাড়া বটতলী স্টেশন সংলগ্ন ওই রাস্তা দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন থেকে বক্তারা বলেন,এই রাস্তায় দিয়ে আমাদের প্রজন্মের পর প্রজন্ম চলাচল করেছে। এখন হঠাৎ করে কিছু লোক এসে এই পথ নিজের দাবি করছে, এটা মেনে নেওয়া যায় না

বক্তারা আরও জানান, এই রাস্তাটি এলাকার একমাত্র যোগাযোগ পথ, যা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা প্রশাসনের কাছে অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রাস্তা দখলমুক্ত করার জোর দাবি জানান। মানববন্ধনে উপস্থিত অনেকে বলেন, প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন যদি জনপথটি দ্রুত খুলে না দেওয়া হয়।
মানববন্ধন শেষে এলাকাবাসী পথ মিছিলের মাধ্যমে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি জমা দেন।

এই বিষয়ে লোহাগাড়া উপজেলার কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এলাকাবাসীর পক্ষ হতে আমি স্মারকলিপি হাতে পেয়েছি৷ ইতিমধ্যে আমি জায়গা পরিদর্শন করলাম৷ আগামী সপ্তাহে আইনানুসারে সরজমিন পরিমাপ করে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে৷

Tag :

Please Share This Post in Your Social Media

আওয়ামী শাসনামলে অর্ধশত বছরের দখল হওয়া রাস্তা, দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

Update Time : ০৩:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫