০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর বিস্ফোরক পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া — নতুন বিতর্কে আলোচিত বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান

রায়হান সাকি
  • Update Time : ০৬:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ২৫২ Time View

রংপুরের আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে নিয়ে ফের সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম।
শনিবার (১১ অক্টোবর) সকালে তার স্ত্রী সাবিকুন নাহার সারাহ ফেসবুকে এক পোস্টে স্বামীকে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেন।

তিনি লিখেছেন, “আমার বিছানায় বসে প্রেম করেন এক এয়ার হোস্টেস নারীর সঙ্গে। সেন্টারে কাজ আছে বলে রাত ৩টায় বাসায় আসেন, এসে জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন। তিনি যা-ই করেন তা গোপনের ধার ধারেন না, কারণ তিনিই সবচেয়ে বড়।”

সারাহ আরও জানান, আবু ত্বহা বর্তমানে প্রেম করছেন জারিন জেবিন নামের এক এয়ার হোস্টেসের সঙ্গে, যিনি নাকি তার কলেজ জীবনের পুরনো প্রিয়তমা। তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে তিনি দাবি করেন, দুজন নিয়মিত ফোনে কথা বলেন ও সেন্টারে একান্তে সাক্ষাৎ করেন।

এর পাশাপাশি স্ত্রী অভিযোগ করেন, আবু ত্বহার প্রতিষ্ঠানে ‘নারী-পুরুষ একসঙ্গে ক্লাস নেওয়ার আড়ালে অবাধ মেলামেশা’ চলে। তিনি বলেন, “যে কো-এডুকেশন শিক্ষার বিরোধিতা করেন, তারই প্রতিষ্ঠানে নারী-পুরুষ মেলামেশার আয়োজন করা হয়।”

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই এয়ার হোস্টেসের আগে রংপুরের এক আলেমা মেয়েকেও বিয়ের আশ্বাস দিয়েছিলেন আবু ত্বহা, তবে পরে তা থেকে সরে আসেন।

এর আগে গত ২ অক্টোবর সারাহ সামাজিক মাধ্যমে একই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। পরে ৬ অক্টোবর আবু ত্বহা সেই অভিযোগের ব্যাখ্যা দিয়ে একটি পোস্ট দেন এবং সারাহ পরবর্তীতে পোস্টটি সরিয়ে নিয়ে ক্ষমা চান।

তবে ১১ অক্টোবরের নতুন পোস্টের পর আবারও বিষয়টি ঘিরে চলছে তুমুল বিতর্ক ও আলোচনার ঝড়।

Tag :

Please Share This Post in Your Social Media

স্ত্রীর বিস্ফোরক পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া — নতুন বিতর্কে আলোচিত বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান

Update Time : ০৬:০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫