রামপালে উপজেলা মুক্তিযোদ্ধা দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৩:০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / ১৮৩ Time View

২৯ শে মার্চ বিকালে বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন রাজনগর ইউনিয়নের বিএনপি নেতা কৃষিবিদ শামীমের বাড়ির সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল রামপাল উপজেলা শাখার আয়োজনে ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ।
দোয়া ও এতিম , আলেম -ওলামা এবং দুস্তদের সম্মানে শত শত ধর্ম প্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক বৃহৎ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থাকেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও শত শত ধর্ম প্রাণ মুসল্লিগণ এ সময় উপস্থিত থাকেন ।
উক্ত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে কৃষিবিদ শামিমুর রহমান শামীম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনাই সকলের নিকট দোয়া প্রার্থনা ও করেন ।
এবং জুলাই ছাত্র-জনতার গণঅভ্যর্থনে শহীদ সকল শহীদদের জন্য দোয়া করা হয়।


























