নওগাঁয় মাটিবাহী অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু
- Update Time : ০৯:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- / ১৭০ Time View

নওগাঁর সদর উপজেলায় মাটিবাহী একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে মাখনা গ্রামে। নিহত শিক্ষার্থী পাকুড়িয়া গ্রামের শাহীন আলমের ছেলে ও স্থানীয় পশ্চিম মাখনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী তার বাড়ির থেকে সাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় মাটিবাহী একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে, জানা গেছে পাকুড়িয়া গ্রামের একটি মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজ মল্লিকের জমিতে পুকুর খনন করা মাটি বহনকারী ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।


























