পাইকগাছার কপিলমুনিতে ধনঞ্জয় সাধু’র অসাধু কারবার,জরিমানা ৫ হাজার
- Update Time : ০৯:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৯৭ Time View

উপজেলার কপিলমুনিতে বাড়তি দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ জানায়, বেশ কয়েকদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০ থেকে ৫০ টাকা লিটার প্রতি বেশি মূল্যে পেট্রোল বিক্রি করে আসছিলেন কপিলমুনির কাশিমনগরের মুদি ব্যবসায়ী ধনঞ্জয় সাধু। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, এ সময় অসাধু ব্যবসায়ী ধনঞ্জয় সাধুকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মনিরুল ইসলাম সহ সঙ্গীও ফোর্স।
একটি সূত্র জানায়, অভিযুক্ত ধনঞ্জয়ের সাধুর রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র। যে চক্রটির মাধ্যমে গত কয়েক দিনে তেল পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রি করে লক্ষ লক্ষ টাকা অসাধু উপায়ে হাতিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, তার আপন ভাই সঞ্জয় সাধু কপিলমুনির পালপট্টিতে মুদি ব্যবসার অন্তরালে জমজমাট ডিজেলের ব্যবসা পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ১০৫ টাকার ডিজেল ১৩৮ টাকায় বিক্রি করে চলেছেন। তিনিও সরকার নির্ধারিত মূল্য বা আইন-কানুন কিছুই মানেন না। বাড়তি দামে বিক্রির বিষয়টি জানতে চাইলে সঞ্জয় সাধু বলেন, আমার বেশি টাকায় কেনা তাই বেশি টাকায় বিক্রি করছি।
সৈকত ইমরান
পাইকগাছা, খুলনা।
























