০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নদীকৃত্য দিবস-২০২৬: তিতাস নদীর ভাদুঘর ঘাটে নদী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ মো: নওশাদ ভূঁইয়া 
  • Update Time : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৭০ Time View

১৪ মার্চ ২০২৬  শনিবার,

“নদী বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” স্লোগানে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস-২০২৬ পালন করে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ। দিবসটি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৌর এলাকায় তিতাস নদীর ভাদুঘর বাজার ঘাটে জাতীয় সঙ্গীত পরিবেশন ও উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় পাখি অবমুক্ত করার মাধ্যমে শুরু হয় নদী সমাবেশ।

সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক ও আহবায়ক জেলা নদীরক্ষা কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –  শাহ মো.আবদুর রউফ,পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। মো.শরিফুল ইসলাম, পৌর প্রশাসক ও উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ। জনাব তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়া। জনাব রঞ্জন কুমার দে, এডিসি (সার্বিক), এবিএম মমিনুল হক, সভাপতি মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম। সভায় সভাপতিত্ব করেন শামীম আহমেদ, আহবায়ক, তরী বাংলাদেশ। সভায় বক্তারা নদী সুরক্ষায় দখল ও দূষণ দূর করণে প্রশাসনের উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণের আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব শারমিন আক্তার জাহান বলেন – নদী ও প্রকৃতি সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হলো নদী সুরক্ষার ব্যাপারে কোনো বাধা বরদাশত করার সুযোগ নেই,তাই আমরাও নদী ও প্রকৃতি সুরক্ষায় কোনো বাঁধা মানছি না। প্রশাসন তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে। তিনি দল-মত নির্বিশেষে সকলের সমর্থন ও সহযোগিতা আশা করেন।

সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি  নদীরক্ষায় করনীয় সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন মো. মাহবুব খাঁন, আহবায়ক তরী বাংলাদেশ সরাইল শাখা, হাজী আবুল কালাম, সভাপতি জেলা ব্যবসায়ী সমন্বয় কমিটি, সফিকুল ইসলাম শহীদ, সেক্রেটারি, ভাদুঘর বাজার কমিটি। কমরেড নজরুল ইসলাম, জামিনুর রহমান। উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আরিফ বিল্লাহ আজিজি। সিএসডব্লিউ এর তাসিন আরাফাত তন্ময় সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিগণ।

আলোচনা সভায়  বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি  আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খাইরুজ্জামান ইমরান, হৃদয় কামাল, সুশান্ত পাল, মোস্তফা দেলোয়ার,আব্দুল হেকিম, শফিউল ইসলাম সুমন। মনির হোসেন, মোজাম্মেল হক প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media

নদীকৃত্য দিবস-২০২৬: তিতাস নদীর ভাদুঘর ঘাটে নদী সমাবেশ

Update Time : ০৭:১৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬