১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত সেই মুস্তাকিম কামাল তামিম আর নেই

মোহাম্মদ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম
  • Update Time : ০৩:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ৫৬ Time View

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবক মুস্তাকিম কামাল তামিম আর নেই। রবিবার (১৭মে) রাত আনুমানিক ১০ ঘটিকার সময়ে, উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে চট্টগ্রাম মুখী একটি বাসের সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানা যায়।

জানা যায় উক্ত ঘটনায় মুস্তাকিম কামাল তামিম গুরতর আহত হওয়ার পর, আহত হওয়ার দীর্ঘ সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে চিকিৎসার জন্য (চমকে) পৌঁছলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত মুস্তাতাকিম কামাল তামিম(২৩) চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের কামালের পুত্র৷ সেই আধুনগর ফাজিল মাদ্রাসার ২য় বর্ষের ছাত্র।

মুস্তাকিম কামাল তামিমের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম শুরু হয়। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সহপাঠীরা তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কে বেপরোয়া যান চলাচল, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, সড়কে নজরদারি বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সড়ক দুর্ঘটনায় আহত সেই মুস্তাকিম কামাল তামিম আর নেই

Update Time : ০৩:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬