খাগড়াছড়ির গুইমারায় ফের অগ্নিকাণ্ড; ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয়দের ক্ষোভ
- Update Time : ১১:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৮ Time View

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া পাড়া বাজারে আবারো অগ্নিকাণ্ডে ১ টি হোটেল ও তেলের দোকানসহ ২ দোকান পুড়ে ছাই হয়ে গেছে । ক্ষতিগ্রস্হ হয়েছে আরো ১ টি ঔষধের দোকানসহ পাশের একটি বাড়ী।
৩ জুন বুধবার রাত ৩ টা ৪৫ মিনিটের সময় জালিয়াপাড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আনোয়ার হোসেনের তেলের দোকান ও নাঈম হোটেল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার পর মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস আসলে স্থানীয়রা তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। সিন্ধুকছড়ি সেনা জোনের মেজর শাইয়েন কাদেরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা আগুন নিভাতে অংশ নেয়।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার আবু বকর জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাদের ধারনা বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। প্রাথমিকভাবে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বার বার অগ্নিকাণ্ডে গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারন মানুষের ক্ষতি হলেও কোন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন স্হাপন না করায় ক্ষোভ প্রকাশ করেছে। আর কত আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হলে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিসের ষ্টেশন স্হাপন হবে তা জানতে চাই উপজেলাবাসী।















