যশোরের মনিরামপুরে পূর্ব শ*ত্রুতার জেরে কু*পিয়ে হ*ত্যা
- Update Time : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৮ Time View

যশোরের মনিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কু*পিয়ে ও পি*টিয়ে নৃ*শংসভাবে হ*ত্যা করা হয়েছে।
রোববার (৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণরপুর গ্রামের মতিনের দোকানের পেছনে এ হ*ত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নি*হত ইমামুল হোসেন স্মরণরপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নি*হত ইনামুলের নাতনীকে একদল ব*খাটে যুবক ই*ভটিজিং করে আসছিলো,ইনামুল তার প্রতিবাদ করছিলো একই সাথে ওই গ্রামের কয়েকজন ব্যক্তির সঙ্গে ইমামুল হোসেনের পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে বি*রোধ চলছিল। রোববার রাতে ঘটনার সময় ইমামুল হোসেন স্মরণরপুর গ্রামের মতিনের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা হা*মলাকারীরা অ*তর্কিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ধা*রালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে এবং লা*ঠিসোটা দিয়ে পি*টিয়ে ইমামুলকে গুরুতর জ*খম করে।
পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথিমধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মৃ*ত্যুবরণ করেন।
এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে তীব্র আ*তঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলা এই বিরোধের জেরেই এমন ম*র্মান্তিক ঘটনা ঘটল। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মা*মলা দায়ের করা হয়েছে কি না বা পুলিশি পদক্ষেপের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছে
ন এলাকাবাসী।























