০৯:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ভবদিশ চন্দ্র,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি
  • Update Time : ০৯:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৮০ Time View

নীলফামারীর জলঢাকা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুলকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম মুকুল নেকবক্ত চেয়ারম্যান পাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর একজন সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম নিশ্চিত করে জানান, চেয়ারম্যান মুকুল ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা সৃষ্টি হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

জলঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Update Time : ০৯:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬