দাকোপে ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের পথ নেই,দূর্ভোগে চার শতাধিক শিশু
- Update Time : ০৬:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২১ Time View

খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী ১০৬ বছরের পুরনো বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিরাপদ সড়ক না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন চার শতাধিক কোমলমতি ছোট ছোট শিশু সাহাপাড়া দুর্গা মন্দিরের সামনে দিয়ে মাত্র একটি ইটের সরু ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে অত্যন্ত কষ্ট করে স্কুলে যাতায়াত করছে। স্থানীয়দের অভিযোগ,বিদ্যালয়ের মূল যাতায়াতের পথ দীর্ঘদিন ধরে পাশের মাধ্যমিক বিদ্যালয়ের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে আছে।
এ কারণে কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও উদ্বেগে থাকতে হচ্ছে।
এলাকাবাসী ও অভিভাবকদের দ্রুত বিদ্যালয়ের যাতায়াতের পথ পুনরুদ্ধার,শিক্ষার্থীদের জন্য খেলার মাঠের ব্যবস্থা এবং দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য একটি অপেক্ষাগার নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়রা খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খানের ইতিবাচক হস্তক্ষেপ কামনা করেছেন।



















