০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিলাইছড়িতে আশিকা কর্তৃক ইয়ুথদের প্রশিক্ষণ
সুজন কুমার তঞ্চঙ্গ্যা
- Update Time : ০৯:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ১৮১ Time View

বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার “আস্থা”- প্রকল্প কর্তৃক সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব বিষয়ক ইয়ুথ গ্রুপদের নিয়ে রিপ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ১০:০০ টায় বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট্ রাঙ্গামাটি এর বাস্তবায়নে এবং সুইজারল্যান্ড সরকারের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।এছাড়াও উপস্থিত ছিলেন সিভিক প্লাটফর্ম-এর জেলা প্রতিনিধি সুজন কুমার তঞ্চঙ্গ্যা,প্রকল্পের জেলা সমন্বয়কারী বিপ্লব চাকমা, মনিটরিং অফিসার রত্নজ্যোতি চাকমা, ফিল্ড অফিসার রবিন চন্দ্র চাকমা এবং ইয়ুথ গ্রুপের আহ্বায়ক থুইপ্রু মার্মা (আকাশ)সহ অন্যান্য সদস্যরা।
Tag :


























