নাগেশ্বরীতে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু
- Update Time : ০৪:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / ২২৯ Time View

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী (৩৮) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
হাতেম আলী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকার ছাফের আলীর ছেলে। তিনি এক ছেলে, দুই মেয়ের জনক ছিলেন।
বুধবার ( ১৪ মে) সকাল ৮টার দিকে বাড়ির পাশে ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে মারা যান তিনি।
স্থানীয়রা জানান, সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি পড়েছিল। বৃষ্টি উপেক্ষা করে হাতেম আলী আরোও কয়েকজনকে সাথে নিয়ে নিজের জমিতে ধান কাঁটতে যান। এসময় হঠাৎ বজ্রপাত হলে হাতেম আলী ঘটনাস্থলেই মারা যায়। সেখান থেকে সাথের কৃষকরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ মদিনা আলী জানান, ধান কাঁটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলী মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ না থাকলে মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হবে।


























