দাকোপের বাজুয়া’য় বিদ্যুৎ স্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
- Update Time : ০৮:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ২৩৪ Time View

খুলনার দাকোপে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রমিলা কয়াল (৬৫) নামে এক বৃদ্ধার করুন মৃত্যু হয়েছে।
শনিবার ২৪(মে) সকাল ৯টার দিকে উপজেলার মধ্য বাজুয়া এলাকায় মাঠে গরু চরাতে গিয়ে এ ঘটনা ঘটে। সে উপজেলার বাজুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ননী কয়ালের স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে প্রমিলা মাঠে গরু চরাতে নিয়ে যায়। এসময়ে প্রতিবেশি অধ্যক্ষ শ্যামল কুমার রায়ের তরমুজ ক্ষেতে সংযোগ দেওয়া ঝুলন্ত বিদ্যুৎতের তারের তলা দিয়ে যেতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরবর্তীতে তার স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিনারভা রায় প্রমিলাকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বলেন, নিহতের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজনরা সবাই কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই মর্মে লিখিত দিয়ে দাফনের জন্য লাশ নিয়ে গেছে।


























