১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

মুজাহিদ হোসেন, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ২২৪ Time View

রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইব্রাহিম হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষক। শনিবার রাত ৮টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন নওগাঁর মান্দা উপজেলার তিলনী পাতাড়ী গ্রামের বাসিন্দা। তিনি তিলনী পাতাড়ী নয়াবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার পিতার নাম মৃত মোতাহার হোসেন।

স্বজনরা জানান, ফাঁকা সময় পেলে তিনি প্রায়ই রাজশাহী শহরে বেড়াতে যেতেন। কখনও বোনের বাসায়, কখনও বন্ধুদের সঙ্গে দেখা করতে। শনিবার রাতেও তিনি নিজ মোটরসাইকেলযোগে রাজশাহী শহরে যাচ্ছিলেন। পথে নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজশাহী মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের

Update Time : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫