০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ, স্বাবলম্বী হওয়ার পথে ১২৫ টি পরিবার

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • Update Time : ০৮:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ২৯৬ Time View

নওগাঁর বদলগাছী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ১২৫ জন সুফলভোগীর মাঝে বকনা বাছুর ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিজন সুফলভোগীকে একটি করে বকনা বাছুর, চারটি পিলার, পাঁচটি ঢেউটিন, একটি ম্যাট ও ২৭০ কেজি গবাদিপশুর খাদ্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সুফলভোগীরা জানান, বাছুর ও খাদ্যসহ অন্যান্য উপকরণ পেয়ে তারা দীর্ঘমেয়াদে গরু লালন-পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী জানান, এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং প্রাণিসম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সরকারি পর্যায়ে নিয়মিত চিকিৎসা ও পরামর্শসেবা অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বকনা বাছুর বিতরণ, স্বাবলম্বী হওয়ার পথে ১২৫ টি পরিবার

Update Time : ০৮:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫