১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নীলফামারীতে ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
বিশেষ প্রতিনিধি
- Update Time : ১০:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ১৪৭ Time View

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার রাতে জেলা শহরের নতুন বাবুপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাসায় অভিযান চালায় র্যাব-ক্রাইম প্রিভেনশন কোম্পানী(সিপিসি-২) এর একটি অভিযানিক দল।
এ সময় বাড়ি তল্লাসী করে ১৭২ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব সদস্যরা।
এ ঘটনায় গ্রেফতার হন সিরাজুল ইসলাম(৪০) ও তার স্ত্রী আঁখি বেগম(৩৫)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :
























