০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৩

Reporter Name
  • Update Time : ০১:২৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ২১১ Time View

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।এ ঘটনায় দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

শনিবার(১৯ এপ্রিল) বিকেলে ঝাউদি ইউনিয়নের কালাইমারা ৯ নং ওয়ার্ডে এঘটনা ঘটে। আহতরা হলেন পূর্ব মাদ্রা এলাকার জামাল মাতুব্বরের ছেলে তামিম (২২) ও সিয়াম (১৫)। অপরজন একই এলাকার গিয়াস উদ্দিন বেপারীর ছেলে রোমান বেপারী (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে তামিম ও আব্দুল্লাহ এর কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয় তামিম,সিয়াম ও রোমান।

এ ব্যাপারে আহতের বাবা জামাল মাতুব্বর বলেন,”আমার ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। আওয়ামীলীগ নেতা ও ঝাউদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুলের নির্দেশে সাইদুল আকন ও কেরামত খার নেতৃত্বে আমার ছেলেদের উপর হামলা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

ঘটনার বিষয় জানতে ঝাউদি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাওলাদারকে মুঠোফোনে পাওয়া যায়নি।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শিহাব চৌধুরী জানান, “আহত ৩ জনের মধ্যে তামিম ও সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।”

এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত- ৩

Update Time : ০১:২৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫